গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় সমাপনী বক্তব্যে ‘জয় বাংলা’ বলেছেন অনুষ্ঠানের সভাপতি দলের সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কর্মসূচির আয়োজন করা হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।